top of page
For Newsletter
new logo.jpg

টেট দুর্নীতিতে CBI মামলার নির্দেশ কলকাতা হাইকোর্টের ।

  • Jun 13, 2022
  • 1 min read

২০১৪ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৭ তে যে নিয়োগ তালিকা প্রকাশিত হয়েছিল তা বেআইনি ঘোষণা করল কলকাতা হাইকোর্ট । সেই কারণে ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।শুধু তাই নয়, ২৬৯ জনের স্কুলে প্রবেশেও নিষেধাজ্ঞার জারী করা হয়েছে এবং বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে আদালত।

২০১৭ সালের দ্বিতীয় নিয়োগ তালিকার ২৬৯ জনের নিয়োগ বেআইনি, তাই সিবিআই তদন্তের নির্দেশ আদালতের । বিকেল সাড়ে ৫টার মধ্যে সিবিআইকে মামলা দায়েরের নির্দেশ। এদিন এমনটাই নির্দেশ করেছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। আজই প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিব ও সভাপতিকে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৫টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবএবং সভাপতি মানিক ভট্টাচার্যকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য

দিকে, ২৬৯জনকে কেন বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের চাকরিপ্রার্থীদের একাংশের। যদিও পর্ষদের তরফে বলা হয়েছে সে বছরের টেট পরীক্ষায় একটি প্রশ্নে কিছু ভুল ছিল। তাই ২৬৯ জনকে বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল। হাইকোর্টের তরফে এরপর জানতে চাওয়া হয় কেন শুধু ২৬৯ জনকেই বাড়তি এক নম্বর দেওয়া হয়েছিল বাকিরা কেন পেল না?


Comments


movie-entertainment-logo-vector-38310588.png
bottom of page